স্টাফ রিপোর্টার,চিতলমারী
চিতলমারীর বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের মো. ইদ্রিসুর রহমান মোল্লা (ইদ্রিস মাষ্টার) শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ওই দিন আছর নামাজের পর বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
ইদ্রিস মাষ্টারের মৃত্যুতে তার প্রাক্তন শিক্ষার্থীরা তাকে স্নেহশীল ও শিক্ষাবান্ধব ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.