ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ইয়াসিন মটরস (সুজুকি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ, ১৬ রমজান) শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত ‘বার্গার ল্যাব’ চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের বরিশাল এরিয়া ম্যানেজার মোঃ রাজু আহমেদ। ঝালকাঠি ইয়াসিন মটরস সুজুকি শোরুমের স্বত্বাধিকারী মোঃ রন্টি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোরুম ম্যানেজার আল আমিন।
ইফতার মাহফিলে ঝালকাঠি বাইক কমিটির নেতৃবৃন্দ এবং সুজুকি ব্র্যান্ডের বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পবিত্র রমজানের বরকত ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন। আমন্ত্রিত অতিথিরা ইয়াসিন মটরসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসাথে ইফতারে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.