Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক শামীমা আক্তার ইস্কান্দর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

শামীমা আক্তার ইস্কান্দর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনে দীর্ঘদিন ধরে বিএনপির কোনো এমপি না থাকায় এ এলাকার মানুষ অনেক ক্ষেত্রে অবহেলিত থেকে যাচ্ছে। কারণ এ আসনে জোটের প্রার্থী থাকায় বিএনপির নেতাকর্মীরা দলীয় মনোনয়ন পান না।

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, তিনি যেন সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশসহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর সেবা করার সুযোগ আমাকে দেন।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খোকন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. আব্বাস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।