মোঃ মিজানুর রহমান,কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে আসন্ন গোপালপুর ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার সরদারের নির্বাচনী নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধার পর গোপালপুরের ৪নং ওয়ার্ড পূর্ববনগ্রাম হাওলাদার বাড়ী সাবেক ইউপি সদস্য আঃ হক সন্যমাতের সভাপতিত্বে নির্বাচনী যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি পৌরসভার মেয়র এস ,এম ,হানিফ,সভায় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা যুবলীগের যুন্গ সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন সরদার,কালকিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন,ডাসার উপজেলা কৃষকলীগের আহবায়ক সরদার শাহাদাৎ হোসেন,কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান লাবু তালুকদার,উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ রেজাউল ফরাজী,আঃ হালিম হাওলাদার,মোসারফ সরদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.