
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামে ৯৩ নং শেখ নাদের হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ।
আজ ২৭ অক্টোবর বুধবার দুপুরে তিনি নিজের নামের এ স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাসের সঞ্চালনায় এ সভায় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার একে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকী, থানা অফিসার ইনচার্জ সুলতান মাহামুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ আলমঙ্গীর হোসেন, যুবলীগের সাধারন সম্পাদক বি এম মাহামুদ হক প্রমূখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.