মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার বাঐসোনা বড়ঘাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে চাচাত ভাই বাবর মোল্যা ও ছানা মোল্যা দুই পরিবারের মধ্যে সংঘর্ষের হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের খুলনা ও গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে। ২৫ অক্টোবর (সোমবার) ভোর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল (২৬ অক্টোবর) গোলাম রসুল মোল্যার ছেলে শফিকুল ইসলাম রানা (২৮) বাদী হয়ে মারপিটসহ, অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ এনে ৯ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮। স্থাণীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পারিবারিক রেষারেষির কারণে দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভাল যাচ্ছিলনা। কয়েকদিন আগে গোলাম রসুল মোল্যার চাচাত ভাই আতাউর মোল্যা তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী মিনি বেগমের সাথে অশালীন কথাবার্তা হয় বলে তারা শুনেছেন। এরই জেরে ২৪ অক্টোবর সকালে বাঐসোনা বড়ঘাট বাজারে ছানা মোল্যার ছেলে আল-আমীন ও রফিকুলের সাইকেল গ্যারেজের সামনে আতাউর মোল্যার সাথে মারপিটের ঘটনা ঘটে। পরদিন ভোরে দেশীয় অস্ত্রে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে পার্শ্ববর্তী ডালিম মোল্যা, বিল্লাল মোল্যা, ও কাকা মিয়া জানান, সোরগোল শুনে আমরা গিয়ে দেখি দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত আছে। সংঘর্ষ শেষে আহতদের চিকিৎসার জন্য ইজিবাইকে করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।
আসামী পক্ষের লেলিন মোল্যার স্ত্রী রেশমা বেগম বলেন, আমার স্বামী ঘটনাস্থলে না থেকেও মামালায় তাকে আসামী করা হয়েছে। এটা খুবই দুখঃজনক।
নড়াগাতী থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন নবধারা কে বলেন, ঘটনার সাথে জড়িত থাকায় চাঁদ মোল্যা নামে এক আসামীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.