Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মানুষের জীবনমান উন্নয়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: সোনাগাজীতে পরিবেশ মন্ত্রী মিন্টু

ফেনী প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। মানুষ যদি শান্তিতে বসবাস করতে না পারে, তাহলে উন্নয়নের কোনো স্বার্থকতা থাকে না।

রোববার (৮ মার্চ) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তিনি বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রতিমাসে অন্তত একবার সোনাগাজী উপজেলায় এসে এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন। পাশাপাশি এমন কোনো কাজ করা যাবে না যাতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, পৌরসভার প্রকৌশলী হুমায়ুন কবির এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার প্রমুখ।

সভা শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি কাটিমন আমের চারা রোপণ করেন। এ সময় তিনি উপকূলীয় জনপদে ব্যাপকভাবে গাছ লাগিয়ে পরিবেশের উন্নয়ন সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।