Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে জিয়াউর রহমান ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মার্চ রবিবার মেলান্দহ ডাক্তারবাড়ী সাবেক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইহসানুল হক মন্জুর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আহসানুল হক মন্জু।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মেহের উল্লাহ মেহের, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলাইমান হোসেন কমিশনার, মেলান্দহ উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক আজম খান, সাবেক ছাত্রনেতা আশেক এলাহী জনি প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মিষ্টার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।