বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ পৌর ওলামা দলের আয়োজনে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় পৌর বিএনপির কার্যালয়ে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর ওলামা দলের সভাপতি আরিফ আহাম্মেদ।
এসময় পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আমির হামজা সহ ৯ টি ওয়ার্ডের ওলামা দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহেন মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.