ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে রবিবার (৮ মার্চ) পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা খাটিহাতা হাইওয়ে থানা প্রাঙ্গণে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমসেদ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতা হামিদ বক্স, জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া এবং কার্যকরী সভাপতি সাখাওয়াত হোসেন খোকন।
মতবিনিময় সভার সমাপ্তির পর ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.