Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা ৭ মার্চ আশাশুনি আলিয়া মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় স. ম. হেদায়েতুল ইসলামকে সভাপতি এবং মশিউল হুদা তুহিনকে সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স. ম. হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন প্রিন্স, ইয়াহিয়া ইকবাল, রাশেদ সরোয়ার শেলী, তারিকুল আওয়াল সেজে, আসাদুজ্জামান, আক্তারুজ্জামান, আল মামুন, রবিউল আওয়াল, হযরত আলী, আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে স. ম. হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি হিসেবে মশিউল হুদা তুহিন এবং কোষাধ্যক্ষ হিসেবে জাকির হোসেন প্রিন্স নির্বাচিত হয়েছেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্টা এবং সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অবঃ অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যক্ষ আবুল হাসান ও সদর ইউপি চেয়ারম্যানকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ যুব সমাজের তত্ত্বাবধানে ঈদগাহের চলমান কাজ পরিদর্শন ও তদারকি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।