এন এম নুরুল ইসলাম,বালিয়াডাঙ্গি (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবু হায়াত নুরনবী, যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলন, এডভোকেট আবেদুর রহমান, সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক অয়ন চৌধুরী, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরউল্লাহ।
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী ফাহিম উদ্দীন পল্টু এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানকে সানন্দে উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.