Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে সাধারণ জনতাকে নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাধারণ জনগণকে সাথে নিয়ে নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা মাঠে ০৮ মার্চ ২০২৬, রোববার আসর নামাজের পর জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন চৌধুরী দুলাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ রহুল আমিন।

এসময় বক্তব্য রাখেন নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুন অর রশীদ, সহকারী মৌলভী মাওলানা মিরাশ উদ্দিন, এবতেদায়ী প্রধান মাওলানা আতাউর রহমান, জামায়াতের যুব বিভাগের সভাপতি আসিফ ইকবাল চৌধুরী (সাকিল), খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ, নেত্রকোনা জেলা জামায়াতের সদস্য ও সাংবাদিক মোঃ আবুল কালাম এবং খালিয়াজুড়ি উপজেলা শিবিরের সেক্রেটারি মোঃ আবু হোরায়রা।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের কর্মী মোঃ রাসেল মিয়া, মজনবী চৌধুরী, আবুল খায়েস খান, হাফেজ মাওলানা উজ্জ্বল কবীর, মোঃ রীগেন চৌধুরী, মোঃ মুক্তাদীরসহ প্রায় শতাধিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লি।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।