চুয়াডাঙ্গা প্রতিনিধি
দীর্ঘ নয় মাসের আইনি জটিলতা শেষে ভারতের নাগরিক ফাল্গুনী রায় নিজ দেশে ফিরেছেন। আন্তর্জাতিক নারী দিবসের দিন রোববার (৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকার বাসিন্দা ফাল্গুনী রায় গত বছর বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় বসবাসরত তার প্রথম স্বামী ও সন্তানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে সেখানে গিয়ে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে তিনি আবার ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর গত বছরের ৩০ জুন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাদণ্ড দেন।
কারাদণ্ড ভোগ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে রোববার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে দুই দেশের ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে ভারতের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে অবশেষে নিজ দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন ফাল্গুনী রায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.