বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সিয়াম ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মাবুদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, এনসিপি বাগেরহাট জেলা আহ্বায়ক সৈয়দ এম মোর্শেদ সোহেল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন।
এছাড়াও বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা, জামায়াতের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার সুধীজন ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

