Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শাইখ স্পোর্টসের উদ্যোগে বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে শাইখ স্পোর্টসের উদ্যোগে শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিরামপুরের নবীন ও প্রবীণ ক্রীড়াবিদ, বিভিন্ন ক্লাব সংগঠক ও তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে শাইখ স্পোর্টসের স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন বলেন, তার সন্তানের খেলাধুলার স্বপ্ন থেকেই বিরামপুরে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে তিনি উদ্যোগ নিয়েছেন।

ইতোমধ্যে ক্রিকেট ও ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করেছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান।

তিনি জানান, ঈদের পর জমকালো আয়োজনে শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ অনুষ্ঠিত হবে। এজন্য তিনি ক্রীড়াপ্রেমী ব্যক্তি, সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।