দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র পিএ হলেন মো. মাহবুবুর রহমান। তিনি দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক।
মো. মাহবুবুর রহমান কে পিএ হিসেবে নিয়োগ দিয়ে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা আজ রোববার প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় সংসদ কার্যালয়ে জমা দিয়েছেন।
এমপি বাচ্চু মোল্লার পিএ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মো. মাহবুবুর রহমান বলেন, ৭৫, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা তাকে পিএ হিসেবে নিয়োগ দিয়ে জাতীয় সংসদ কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।
পিএ নিয়োগের বিষয়ে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে কথা বলে দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বিষয়টি তিনিও নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তারাগুনিয়ার সন্তান মো. মাহবুবুর রহমান ভদ্র, শিক্ষিত ও মার্জিত হওয়ায় জাতীয় সংসদ সদস্যের পিএ হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে দৌলতপুরবাসীর প্রত্যাশা।

