খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মু. নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য অধ্যক্ষ ফ. ম. এনামুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাইমুল হক, মো. বিল্লাল হোসেন, এবাদুল হক সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ, মাস্টার আক্তার ফারুক, মো. আব্দুস সালাম লিটন, মাওলানা এবাদুল ইসলাম, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম এবং মাস্টার আহসান হাবিব লুনা।
এ সময় শিবির সভাপতি মো. মিল্লাত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

