মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত প্রবাসীর নাম মো. মোশারফ হোসেন।
জানা যায়, তিনি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ৩ নম্বর গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা ৮ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সুরজত আলী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল খারিজ শহরের নিকটবর্তী একটি ক্যাম্পে কর্মরত ছিলেন মোশারফ হোসেন। সেখানে বলদিয়া কোম্পানির অধীনে কাজ করতেন তিনি। সম্প্রতি ওই এলাকায় ইরানের মিসাইল হামলার ঘটনায় তিনি নিহত হন বলে জানা গেছে।
এই মর্মান্তিক খবরে তার নিজ গ্রাম কীর্ত্তনখোলা মধ্যপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় তিনি কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত মোশারফ হোসেনের বাড়ি সখীপুর উপজেলার ৩ নম্বর গজারিয়া ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত কীর্ত্তনখোলা মধ্যপাড়া গ্রামে।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম নেমে আসে। পরিবার ও এলাকাবাসী নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন। খবর পেয়ে স্থানীয় এমপি অ্যাডভোকেট আহমেদ আজম খান ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি পরিবারের খোঁজ নিয়েছেন।
পরিবারের একটাই চাওয়া—মোশারফ হোসেনের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.