মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ৪ কেজিসহ মো: মীর হোসেন (৪৩) নামে একজনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।
আটক মীর হোসেন ৪৩), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ ফোর্সসহ সদর উপজেলার মুক্তারপুর ফেরীঘাট সংলগ্ন রিভার ভিউ কোল্ড স্টোর এর সামনের পাকা রাস্তার অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মীর হোসেন ওরফে মোতালেবকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ আরও জানায়, জেলায় মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোর হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

