Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ, এতিমখানায় অনুদান

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। একই সঙ্গে উপজেলার দুটি এতিমখানা ও মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ১০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক।

এ সময় তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেই বিজিবি সবসময় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। পবিত্র মাহে রমজানের এই সময়ে অসহায় মানুষের সঙ্গে সহমর্মিতা ভাগাভাগি করে নিতে পেরে বিজিবি গর্বিত।

এছাড়াও মাহে রমজান উপলক্ষে আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের উন্নতমানের ইফতার ও সেহরি পরিবেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা।

অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টার, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।