মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে প্রশাসনের অভিযানে ৩ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. শাহনুর জামান।
অভিযানকালে রাজপাট গ্রামের মৃত গোবিন্দ সাহার ছেলে গোপাল সাহার (৪৫) বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে মহম্মদপুর থানায় নিয়ে যায় পুলিশ।
পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে মাগুরা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান জানান, বাজার নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.