স্টাফ রিপোর্টর, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া পৌরসভা মহিলা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯মার্চ) সকাল ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী লোহাগড়া পৌর শাখার আমির মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতের ইসলামির আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন,কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র প্রার্থী জামিরুল হক টুটুল,লোহাগড়া উপজেলার কর্মপরিষদ সদস্য ও উপজেলার সাবেক আমির মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, লোহাগড়া উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাওলানা ইমরান হোসেনসহ প্রমুখ।

