Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান পরিদর্শনে এমপি ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ছয়টি দোকান পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সহায়তার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানের মালামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।

সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের সহযোগিতার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলা হবে এবং যত দ্রুত সম্ভব সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
এ সময় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।