Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ আহত ৩

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাস বয়সী শিশুসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা শহরের বাসন্ডা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা এলাকার বাসিন্দা ইজিবাইক চালক খোকন মোল্লা (৫৪), কাঁঠালিয়া উপজেলার কৈখালী এলাকার মিরাজ হোসেন (৩৫) এবং তার এক মাস বয়সী কন্যা সাইফা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে রাজাপুরমুখী একটি ইজিবাইকের বাসন্ডা ব্রিজের ঢালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইজিবাইক চালক খোকন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।