Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

‘সাম্য ও সমবায় দেশ গড়বে সমবায়’ শ্লোগানে মনিরামপুরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

‘সাম্য ও সমবায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে সফল নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলার পাঁচাকড়ি এলাকায় ভিলেজ সুপার মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক, আইআরএম ও জাগরনী চক্র ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি প্রভাতী মন্ডলের সভাপতিত্বে এবং তাহেরা ইসলাম মনিরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মনিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার ড. নাজমুন নাহার, আইডব্লিউআরএম ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম এবং সমাজসেবক মো. আব্দুল আলীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অসীম কুমার কর্মকার, নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল হালিম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম ফেরদৌস, উত্তরণ-এর প্রকল্প ব্যবস্থাপক মো. ইকবাল হোসাইন এবং জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. রুবেল আলীসহ সমবায়ের সদস্যরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, সমবায় ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা সমবায়ের মাধ্যমে সংগঠিত হলে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ আরও সহজ এবং লাভজনক হয়। তিনি নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে সমবায়ের উদ্যোগকে সাধুবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ব্যবস্থাপনা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমবায় প্রতিষ্ঠান টেকসই উন্নয়নের মডেলে পরিণত হতে পারে।

সভা শেষে সমবায়ের বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।