Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ, ১৯ রমজান) শহরের সানাই কমিউনিটি সেন্টারে অবস্থিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি সি ডি এস কেন্দ্রীয় কমিটির পরিচালক ইসতিয়াক আহমেদ রাহাত, সংগঠনে আহবায়ক সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বরিশাল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিনিয়র সহ-সভাপতি আবদুস ছালাম, সহ-সভাপতি মোঃ দেলওয়ার হোসেন, পটুয়াখালী জেলার গাজী শহীদুল ইসলাম শাহীনসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান।

সাধারণ সভা ও ইফতার মাহফিলে ঝালকাঠি ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পবিত্র রমজানের বরকত ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন। আমন্ত্রিত অতিথিরা ঔষুধ ব্যবসায়ী এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসাথে ইফতারে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।