Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
মার্চ ৯, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা রক্ষা করা সবার দায়িত্ব। জুলাইয়ের অর্জন সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক নেতা মুস্তাফিজুর রহমান টিটো, খায়রুল ইসলাম, শরিফ আহমেদ শামীম, মোঃ রেজাউল বারী বাবুল, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শামসুল হুদা লিটন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অন্যান্য কর্মপরিষদ সদস্য, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ও গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের নেতা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।