আমিনুল ইসলাম (রাজশাহী)দুর্গাপুর প্রতিনিধি
ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজশাহীর পুঠিয়া এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (০৯ মার্চ ২০২৬) অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় তিনটি ড্রাম ট্রাকের চালককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
এ সময় তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এই কঠোর অবস্থান চলমান থাকবে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

