মো.শফিউল ইসলাম রনি,ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালভরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেহেনা আক্তার। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল বারেক সিকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।
সভায় জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তবে এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবস দুটির সুষ্ঠু উদযাপনের জন্য একটি প্রধান উদ্যাপন কমিটি ও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.