Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটার হোটেলে ইয়াবা সেবন, জেলে নেতা ভিডিও ভাইরাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের ইয়াবা সেবন করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু সালে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এর আগেও পর্যটককে মারধর করে হোটেল থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

জানা গেছে, সোমবার (৯ মার্চ) সকালে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক হোটেল বেঙ্গল গেস্ট হাউস-এর একটি কক্ষে ইয়াবা সেবনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই আবু সালে হোটেল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ জানান, হোটেল বেঙ্গল গেস্ট হাউসে বিভিন্ন সময় নারী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে আবু সালের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাকে হাতেনাতে ধরতে তিনি হোটেলে যান। এ সময় আবু সালে অগোছালো অবস্থায় তাকে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল বেঙ্গল গেস্ট হাউসে অভিযান চালায়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া হোটেলের দুটি আলাদা কক্ষ থেকে এক ছেলে ও এক মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহীন-এর সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।