Nabadhara
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক নির্বাচিত বাগেরহাটের এম এ সালাম

বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের রাজনীতিবিদ ও ক্রীড়া অনুরাগী এম এ সালাম। তিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (৯ মার্চ) ঢাকার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সভাপতি হিসেবে মো. বরকত উল্লাহ বুলু (এমপি) এবং ১৬ জন পরিচালকসহ মোট ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটি ২০২৬ মেয়াদে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় এম এ সালামকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাটের রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকায় গ্রেপ্তার হয়ে তিনি কারান্তরীণ ছিলেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতিও তার রয়েছে গভীর আগ্রহ। তার একমাত্র সন্তান সায়ান সালাম বর্তমানে স্পেনের বার্সেলোনা ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যান্য নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী (বাগেরহাট)।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বর্তমান সমন্বয়ক হিসেবে এম এ সালাম দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে ক্রীড়াঙ্গনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।