স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় ২ হাজার ৪৮ পিস ইয়াবাসহ রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (৯মার্চ) রাতে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রাম থেকে আটক করা হয়েছে। সে মহিষখোলা গ্রামের হারেজ মোল্যার ছেলে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান মঙ্গলবার (১০মার্চ) সকালে জানান, গোপন সংবাদ পেয়ে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে অভিযান চালিয়ে রিকু মোল্যা কে তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে মোট ২ হাজার ৪৮ পিস ইয়াবা,মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, ২টি মোবাইল ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী মঙ্গলবার (১০মার্চ) সকালে বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নানের করা মামলায় রিকু মোল্যা কে গ্রেফতার দেখানো হয়েছে। তবে আজ তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.