গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বক্তব্য রাখেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ দাস, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জিয়াদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো.গিয়াস উদ্দিন মিয়া সহ অন্যান্যরা।
শেষে ফায়ার স্টেশনের কর্মীরা অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন।

