বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগের প্রস্তুতি হিসেবে অগ্নিকান্ড বিষয়ে মহড়া দেওয়া হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি মহড়া সম্পন্ন করেন। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় নেতৃত্ব দেন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কুদ্দুস।
র্যালি ও মহড়ায় এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও মো. আবদুল হাই বলেন, দুর্যোগের প্রস্তুতি হিসেবে যে মহড়া দেওয়া হলো তা যদি আমরা ভালভাবে আয়ত্ব ও প্রয়োজনে ব্যবহার করতে পারি। আশাকরি সিলিন্ডার দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যাবে। তাই প্রত্যেক মানুষকে এবিষযে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

