আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে।
মঙ্গলবার ১০মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা ফায়ার স্টেশনের লিডার কলিমউদ্দিন, সুশীলন দেবহাটা অফিসের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ।
সভায় দূর্যোগ মোকাবেলা ও সচেতনতার মাধ্যমে কিভাবে প্রস্তুতি নেয়া যায় সেবিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.