চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ২০ টাকা মূল্যে চাল বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে।
কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার ( ১০ মার্চ ) সকাল থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।অল্প দামে চাল পেয়ে অসহায়ের মুখে হাসি ফুটেছে।
এ সময় উপস্থিত ছিলেন আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের মানবিক চাল বিতরণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মোরশেদ, বিএনপি নেতা মাসুদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.