Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি চৌহালী সরকারি কলেজ মাঠ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে কাঠাল বাগান গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার(ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হেকমত আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, এ,বি,এম কায়সার, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রণিসম্পদ অফিসার মোঃ শাহ আলম, শিক্ষা অফিসার মোঃ, মুন্নাফ খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মোঃ মামুনুর রহমান, এস,আই মো, আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো, খালিদ মাহমুদ, পরিসংখ্যান অফিসার মোঃ সোহেল রানা, তথ্য অফিসার তামান্না হক প্রমুখ।

জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।