মুন্সীগঞ্জ প্রতিনিধি
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব" প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ জেলার সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাবলির প্রেক্ষাপট উল্লেখ করে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে একটি বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ, ভবন থেকে সুশৃঙ্খলভাবে বের হয়ে খোলা স্থানে সমবেত হওয়া, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিকাণ্ডের সময় অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা সমন্বয়ের বিভিন্ন দিক উপস্থাপন করেন।
সভা শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে দুর্যোগ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফিরোজ কবির, উপসহকারী পরিচালক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মুন্সীগঞ্জ জনাব মুহাম্মদ সফিকুল ইসলাম এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.