স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জিৎ বাগচি (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় বিজয় বিশ্বাস(১৬) নামে এক কিশোর গুরুতর আহত হন।
মঙ্গলবার (১০মার্চ)বিকাল ৪টার দিকে উপজেলার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিৎ বাগচি উপজেলার কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয় বিশ্বাস একই এলাকার বন্ধু ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে কল্যাণপুর থেকে মোটরসাইকেল যোগে জিৎ বাগচি ও তার বন্ধু বিজয় বিশ্বাস লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে জিৎ বাগচি গুরুতর আহত হয়ে ঘঁটনাস্থলেই মারা যায়।
তার সঙ্গে থাকা তার বন্ধু বিজয় বিশ্বাস কে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুর রহমান মঙ্গলবার (১০মার্চ) বিকালে বলেন,মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর জন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

