আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার(১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে নকশীকাঁথার বাস্তবায়নে বাদাবন সংঘের সহায়তায় পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রাপ্ত সংগঠন গুলো দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠন, ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, শ্যামনগর সদরের জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় ও নকশীকাঁথার সহ-সভাপতি অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিচালক পাভেল পার্থ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন,সম্মাননাপ্রাপ্ত ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি অল্পনা রানী, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.