কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় মহড়া শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শাহ আলম, জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জি এম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সমীর কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিনা, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং শিক্ষার্থী মনিরা খাতুন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.