Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‌্যালি, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বারসিক, মুসলিম এইড-ইএসডিও, ন্যাজারিন মিশনসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে ফায়ার সার্ভিস আশাশুনি স্টেশনের উদ্যোগে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম। বারসিক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, মুসলিম এইডের কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন, সিপিপি উপজেলা টিম লিডার আব্দুল জলিল ও বারসিক জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানের শেষে মুসলিম এইড-ইএসডিওর উদ্যোগে দুর্যোগ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ ন্যাজারিন মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ মো. ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস, ফিল্ড অর্গানাইজার শুভ্রা প্রিয়া বিশ্বাস, তমালিনা বিশ্বাস ও জেসমিন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।