Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দলমতের ঊর্ধ্বে থেকে বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি রাহাদের

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে বাগেরহাটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ঘের ও খাল দখলকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, তিনি সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ঢাকায় যাচ্ছেন। এ সময় তিনি বাগেরহাটের সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এস এম আমিরুল হক বাবু, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় মুক্ত আলোচনায় সাংবাদিকরা বাগেরহাটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, সরকারি খাল দখল ও ঘের জবরদখল করে লবণ পানি উত্তোলন বন্ধ, শহর রক্ষা বাঁধ দখল করে স্থাপনা নির্মাণ, নদী দূষণ রোধ, খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘীতে বড়শি দিয়ে মাছ ধরার টিকিট বিক্রির কারণে পানি দূষণ বন্ধ, উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার রোধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া বাগেরহাট প্রধান বাজারের দখলদারিত্ব ও অব্যবস্থাপনা দূর করতে সংসদ সদস্যের কঠোর ভূমিকা কামনা করেন সাংবাদিকরা।

এ সময় বাগেরহাটের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।