জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে এই মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ রব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা ছিলেন জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.