আমতলী (বরগুনা) প্রতিনিধি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মাসুম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মো. জাফর আরিফ চৌধুরী। মহড়ায় নেতৃত্ব দেন আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হানিফ মিয়া। অনুষ্ঠানে আমতলী উপজেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

