Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির ইফতার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় কাঠগোলাপ রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উপজেলা শাখার সভাপতি (অব.) সার্জেন্ট জহুরুল হক জয়নালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (অব.) সার্জেন্ট মোঃ আবু সামা।

এসময় উপজেলা এনসিপির প্রধান সমম্বয়ক মোসাদ্দেকুর রহমান মানিক, বকশীগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল মাহমুদসহ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।