Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি র‍্যালি, আলোচনা সভা এবং মহড়ার মধ্য দিয়ে পালন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপরিকল্পনা অপরিহার্য। বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করলে একটি দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হয়।

আলোচনা সভার শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের একটি মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে বাস্তব অভিজ্ঞতা এবং করণীয় সম্পর্কে ধারণা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।