Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে পানি কমিটির সভা: ২৮০ কোটি টাকার প্রকল্প অনুমোদনসহ সাত দফা দাবি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে মনিরামপুর উপজেলা পানি কমিটি মঙ্গলবার মনোহরপুর ইউনিয়ন পরিষদে সভা আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

সভায় কমিটি ২৮০ কোটি টাকার টিআরএম ভিত্তিক প্রকল্পের দ্রুত অনুমোদন এবং সাত দফা দাবি উত্থাপন করে। দাবির মধ্যে রয়েছে চলমান ১৪০ কোটি টাকার নদী খনন কাজ ডিজাইন অনুযায়ী সম্পন্ন করা, তেলিগাতী ঘ্যাংরাইল নদীর জন্য নতুন প্রকল্প গ্রহণ, খাল ও স্লুইসগেট সংস্কার, পানি নিষ্কাশনের সকল বাঁধা অপসারণ এবং বর্ষা মৌসুমে প্লাবিত এলাকার দরিদ্রদের ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা।

সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা পানি কমিটির সভাপতি মনোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু। কেন্দ্রীয় পানি কমিটির সদস্য, স্থানীয় শিক্ষক ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।