Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সিনা টান করে বলবেন “বাড়ি টুঙ্গিপাড়া” : এমপি জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সম্প্রতি টুঙ্গিপাড়া বাসীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন যে, টুঙ্গিপাড়ার মানুষ যে কোথায় থাকুক, গর্বের সঙ্গে “বাড়ি টুঙ্গিপাড়া” বলতে পারবেন।

মঙ্গলবার তার পাটগাতীর বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে এমপি জিলানী বলেন, “আগে টুঙ্গিপাড়াবাসীর মধ্যে এক ধরনের সংশয় ছিল, বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারব কি না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটে গেছে। আমি যতদিন আছি, কেউ চোখ রাঙাতে পারবে না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরা ধানের শীষে ভোট দিয়েছি।”

তিনি আরও বলেন, তিনি মানুষ এবং ভুল হতে পারে। তাই জনগণের প্রতিক্রিয়া ও সমালোচনা গ্রহণের জন্য দরজা সবসময় খোলা। “আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।”

জিলানী বলেন, বিএনপির কেন্দ্রীয় নেত্রী তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি গোপালগঞ্জকে বিশেষভাবে আলাদা দেখবেন না বরং দেশের অন্যান্য জেলার সঙ্গে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করবেন। এমপি জিলানী সারা গোপালগঞ্জে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা শুনছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।